কৃষ্ণনগর পৌরসভার অস্থায়ী দৈনিক মজুর (D.W.) কর্মীদের পুনরায় কাজে ফেরানোর দাবিতে আজ উত্তেজনা ছড়াল পৌরসভা চত্বরে। প্রাক্তন চেয়ারম্যান-ইন-কাউন্সিল গৌতম মালাকারের নেতৃত্বে কাজ হারানো অস্থায়ী কর্মীরা পুনর্বহালের দাবিতে কৃষ্ণনগর পৌরসভায় EO-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি ২০২২ সালের পুরবোর্ডের আমলে স্যানিটেশন, সাইড ডিভিশন, মেইনটেন্যান্স, লাইট, জল ও ড্রেনসহ একাধিক বিভাগে ২১১জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়।