বইপ্রেমী মানুষের জন্য সুখবর। জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হলো ৩৯তম হুগলী জেলা গ্রন্থমেলা। ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত এই গ্রন্থমেলা চলবে। জানা গেছে, মেলার সময়কালে নানা প্রকাশনার বইয়ের বিপুল সম্ভার নিয়ে একাধিক স্টল সাজানো হবে। সাহিত্যপ্রেমীদের পাশাপাশি ছাত্রছাত্রী ও সাধারণ পাঠকদের আকর্ষণ করতে থাকছে বিশেষ ছাড় ও নানা সাংস্কৃতিক কর্মসূচি। মেলা প্রাঙ্গণে সাহিত্য আড্ডা, আলোচনা সভা