কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা আউশগ্রামের জঙ্গলমহলের বাসিন্দাদের। এই পরিস্থিতিতেই রাজ্যজুড়ে চলছে SIR-এর শুনানি প্রক্রিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ আউশগ্রাম-২ ব্লক অফিসে শুনানিতে আসেন এক বৃদ্ধ ও এক বৃদ্ধা। তাঁদের দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসেন ব্লকের বিডিও চিন্ময় দাস ও জয়েন্ট বিডিও রামপ্রসাদ সাহা। মানবিকতার পরিচয় দিয়ে ওই বৃদ্ধ বৃদ্ধাকে ব্লক অফিস চত্বরে রোদে বসিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়।