গোপীবল্লভপুর ১: দামোদরপুর গ্রামে বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে জখম ব্যক্তির মৃত্যু হল হাসপাতালে, পাঠানো হল ময়নাতদন্তে
বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়,গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল নয়াগ্ৰাম ব্লকের দামোদরপুর গ্রামের এক ব্যক্তির। জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম রামচন্দ্র বাস্কে।বয়স ৪০ বছর। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় রামচন্দ্র বাস্কেকে সাপে কাটে। ঘটনার পর তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার সকালে রামচন্দ্র বাস্কের প্রাণ যায় হাসপাতালে।