আড়াই বছর আগে প্রতিষ্ঠিত শালবনী ফুটবল একাডেমি বর্তমানে জঙ্গলমহলের ক্রীড়া প্রতিভার অন্যতম কেন্দ্র। শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন ও শালবনী জাগরণের সহযোগিতায় পরিচালিত এই একাডেমিতে অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৫ দুই বয়সসীমায় প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যেই এখানকার একাধিক খেলোয়াড় ইস্টবেঙ্গল, মোহনবাগান ও বাংলা দলে সুযোগ পেয়েছে। নতুন প্রতিভা বাছাইয়ের উদ্দেশ্যে আজ শুরু হলো দ্বিতীয় বারের ট্রায়াল, যেখানে এক হাজারেরও বেশি ছেলে ও মেয়ে অংশগ্রহণ করছে।