‘SIR হতে দেবো না, কিন্তু হচ্ছে; সিএএ হতে দেবো না, কিন্তু হচ্ছে; ওয়াকফ বিল হতে দেবো না, কিন্তু হচ্ছে’— এই স্লোগানে মুখরিত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন বিল ও সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নং ব্লক কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা যুব কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।