দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে হঠাৎ জ্ঞান হারালেন এক মহিলা। সোমবার এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে। তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। অসুস্থ মহিলার নাম জাহেদা খুতুন। বাড়ি ইটাহারের আলগ্রাম এলাকায়। জানা গিয়েছে, শুনানির ডাক পেয়ে জাহেদা দুই কন্যা ও স্বামী নুর আলমের সঙ্গে ইটাহার হাই স্কুলে শুনানি জন্য এসেছিলেন। নথী নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারান মহিলা।