নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো মানবাজার থানার পুলিশ ।পুলিশ সূত্রে জানা যায় গত ১৭ ই জানুয়ারি মানবাজার থানা এলাকার এক নাবালিকা স্কুল আসার নাম করে উধাও হয়ে যায়।বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও ওই নাবালিকাকে খুঁজে না পাওয়া গেলে, নাবালিকার বাবা গত ১৮ ই জানুয়ারি মানবাজার থানায় মেয়েকে অপহরনের লিখিত অভিযোগ করেন।গোয়লাপাড়া গ্রাম থেকে সুজন কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ।সাথে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়।