দিন যত যাচ্ছে SIR এর হিয়ারিং এর লাইনে মানুষের ভিড় যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে, গোটা রাজ্যজুড়ে বয়স্ক অসুস্থ এমনকি গর্ভবতী মায়েরাও ছাড় পাচ্ছে না এই নিয়মের বেড়াজাল থেকে, আজ অর্থাৎ শুক্রবার বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল সাড়ে ৩ টে পর্যন্ত ভাঙ্গড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের SIR হেয়ারিং ক্যাম্পে দেখা মিলল অজস্র মানুষের উপস্থিতি। আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেকেই যাবতীয় নথি নিয়ে হাজির হতে দেখা গেল ক্যাম্পে ।