শিলিগুড়িতে আবার সোনার দোকানে চুরি। দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানার টিউমল পাড়া এলাকায়। শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের চার নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকাল দোকান খুলে সোনার দোকানী দেখেন সিলিং ভাঙ্গা অবস্থায় কাটা চাল। এরপর দেখেন দোকানের স্বর্ণালংকার সব উধাও। তিনি তড়িঘড়ি খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে।