নিউ আলিপুর দুয়ারে মহিলা ব্যবসায়ীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগে গ্রেফতার ইন্দ্রজিৎ মুখার্জিকে আলিপুরদুয়ার জেলা আদালত থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এমনটাই জানা গেছে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ। তবে কয় দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তার স্পষ্ট জানানো হয়নি। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ নিউ আলিপুরদুয়ার এলাকার এক মহিলা ব্যবসায়ী বাড়ি ফেরার সময় তাকে অ্যাসিড ছুড়ে মারে ইন্দ্রজিৎ মুখার্জি নামে এক টোটো চালক।