গোষ্ঠী কোন্দলে আক্রান্ত ইন্তাজুল হকের শারীরিক খোঁজখবর নিলেন তৃণমূল কৃষক সংগঠনের জেলা সভাপতি। উল্লেখ্য গতকাল তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার ১নং ব্লকের সুকটাবাড়ি এলাকা । এই ঘটনায় গুরুতর জখম হন এন্তাজুল হক। তার মাথায় কুরুল দিয়ে আঘাত করা হয় পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইন্তাজুল এর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন তৃণমূল কৃষক ক্ষেতমজুর কমিটির জেলা সভাপতি খোকন মিয়া।