বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ডাম্পারের ২জন চালককে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিশ। বাজেয়াপ্ত বালি বোঝাই দু’টি ডাম্পার। ধৃতদের নাম মহাদেব দাস ও আলম শেখ। মঙ্গলকোট থানার যবগ্রামে মহাদেবের বাড়ি ও মঙ্গলকোট থানারই কুড়ুম্বা গ্রামে আলমের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে,শুক্রবার সকালে গুসকরা-মানকর রোড ধরে মানকরের দিক থেকে ডাম্পার দু’টি আসছিল। গোপীনাথবাটির কাছে পুলিশকে দেখতে পেয়ে চালকরা গতি বাড়িয়ে ডাম্পার নিয়ে পালানোর চেষ্টা করে।