রাইপুর: সারেঙ্গায় উন্নয়ন খতিয়ে দেখলেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, SIR কার্যক্রম থেকে পাট্টা-ঘর, টিএমসি শিবিরে ব্যস্ত পরিদর্শন
সারেঙ্গা ব্লকের SIR কার্যক্রমের জন্য দলীয় হেল্পডেস্ক শিবির পরিদর্শন করলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। আজ বিকেল তিনটে নাগাদ তিনি সারেঙ্গা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পাট্টা প্রাপকদের নির্মিত ঘরগুলিও ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় ও সারেঙ্গা ব্লক সভাপতি সুব্রত মিশ্র। দলের সাংগঠনিক বৈঠকেও প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।