তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানবাজার-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল সংহতি যাত্রা কর্মসূচি। শনিবার বিকেল চারটা থেকে বোরো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করা হয়।সর্বধর্ম সমন্বয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন সকল স্তরের মানুষেরা। উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীরচন্দ্র সরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা.