কৃষ্ণনগর তপশিলজাতি ও আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ ধুবুলিয়া থানার ওসি মহাশয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সমিতির প্রতিনিধিদল ওসি সাহেবকে সংবর্ধনা জানান এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।