শীতের মরশুমে ঝাড়গ্রাম জেলা এখন পর্যটকদের ভিড়ে মুখর। বড়দিন ও বর্ষশেষের ছুটিকে ঘিরে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। জঙ্গলঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ ও শান্ত নির্জনতার আকর্ষণেই প্রতিদিন বাড়ছে পর্যটকের সংখ্যা।আজ ২৫ ডিসেম্বর নয়াগ্রাম ব্লকের তপোবন এবং সাঁকরাইল ব্লকের সুবর্ণরেখা নদীর পাড়ে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়।