আজ ভোরে কলকাতা থেকে উড়িষ্যা রওনা দিয়েছিল বাইক রাইডিং এর একটি টিম। সেই টিমের সঙ্গে ছিলেন কলকাতার বেহালার বাসিন্দা পার্থসারথী ঘোষ। ৩৯ বছর বয়সী পার্থ সারথি তার ৩২ বছর বয়সী স্ত্রী এবং আনুমানিক চার বছর বয়সী শিশুকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বাইক রাইডিং করে উড়িষ্যার পথে রওনা দিয়েছিলেন। পথেই সব শেষ।