মৃতের নাম মুন্সি কায়েশ হক (১৩)। ভোতারপাড় মাঠপাড়া এলাকায় তার বাড়ি। কায়েশ বীরভূমের বোলপুর মিশনে সপ্তম শ্রেণীতে পড়ত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,সপ্তাহখানেক আগে কায়েশ বাড়ি আসে।শুক্রবার সকালে ভোতারপাড় এলাকায় বন্ধুদের সঙ্গে সেচখালে স্নান করতে গিয়ে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা প্রতিবেশীদের খবর দেয়।অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজনও তল্লাশি চালায়।