খড়গপুর দু'নাম্বার ব্লকের অন্তর্গত রাধানগর বিবেকানন্দ ক্লাব ও গ্রামবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত হয়েছিল। প্রতিবছর কালী পুজোতে কমিটির উদ্যোগে আয়োজন করা হয় রাবণ দহন বা রাবণ পোড়া এবং আতশবাজি প্রদর্শনী। এ বছরও ব্যতিক্রম যায়নি। বিগত ২৮ বছরের ঐতিহ্যকে বজায় রেখে এ বছরও ধুমধাম করে পালিত হল রাবণ পোড়া এবং আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠান। আজ বুধবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় রাবণ দহন এবং আতশবাজি প্রদর্শনী।