বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের নীলডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলডি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিদ্যালয় প্রাঙ্গনে। উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী,নীলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষী বাদ্যকর, প্রধান শিক্ষক প্রণব কুমার নিয়োগী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত মন্ডল সহ DVC আধিকারীকরা।