হবিবপুর ব্লক বর্ষবরণ উৎসব কমিটির উদ্যোগে ৩১শে ডিসেম্বর, বুধবার বিকেল থেকে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকার মা সারদা লজে। নববর্ষকে স্বাগত জানাতে উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে।উৎসবের আগে মঙ্গলবার রাত থেকেই বুলবুলচন্ডী এলাকা আলোকসজ্জায় সেজে উঠেছে। রঙিন আলোয় ঝলমল করছে গোটা এলাকা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।