কর্ম বিরতি উঠছে মেদিনীপুর পৌরসভাতে সাফাই কর্মীদের। দুদিন ধরেই নিয়মিত বেতন না হওয়ায় ও বেতন বন্ধ রাখার প্রতিবাদে মেদিনীপুর পৌরসভার অস্থায়ী কর্মী তথা সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। তাতে মেদিনীপুর শহর জুড়ে জঞ্জালের স্তুপ তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়। সোমবার বিকেলের পর বৈঠকে বসেন সে সমস্ত কর্মীদের সঙ্গে। বৈঠকের পর পৌর প্রধান জানিয়েছেন- পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মঙ্গলবার থেকেই।