ক্যারাটে প্রশিক্ষণ শিবির ও বেল্ট পরীক্ষার আয়োজন হল বাঘমুন্ডি ক্যারাটে একাডেমিতে। শনিবার বিকেল চারটা নাগাদ পুরুলিয়া ডিস্ট্রিক্ট হিগোয়ানা গুজো রিও ক্যারাটে এসোসিয়েশন এর উদ্যোগে এবং বাঘমুন্ডি ক্যারাটে একাডেমির পরিচালনায় প্রশিক্ষণ এবং পরীক্ষার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু এসোসিয়েশনের সম্পাদক ধনঞ্জয় পরামানিক ও সহ-সভাপতি বিপ্লব কুমার প্রমুখ। আজকের এই শিবিরে একাডেমি সহ স্থানীয় বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। এদি