গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর।শনিবার রাত্রি ৮ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানার বনগ্রাম,শিকরাডি,খিড়মারা, ,পুস্যামা এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৬ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।