কল্যাণী এক্সপ্রেসওয়ের কুন্ডুবাড়ি এলাকায় ভয়াবহ স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা তিন যুবক রোহিত দেবনাথ, বিশাল ভৌমিক এবং বিদ্যুৎ রায়। জানা গেছে, কল্যাণীর দিক থেকে সোদপুরের দিকে যাওয়ার পথে কুন্ডুবাড়ি ব্রিজের উপর স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে নিয়ে যান ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কলকাতার হাস