তারানগর গ্রামে সতরোর্ধ্ব বৃদ্ধাকে মারধর করে পুলিশের কাছে দুস্কৃতি আক্রমণের গল্প ফাঁদলো আয়া। বৃদ্ধার পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে গ্রেপ্তার আয়া।মঙ্গলবার গলসী থানার পুলিশ তাঁকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমানের গলসি থানার তারানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। জখম বৃদ্ধার নাম মনোয়ারা বেগম (৭০)। অভিযুক্ত আয়া-র নাম আমবিয়া বিবি।