বিধানসভা নির্বাচনের আগে সোমবার আড়শার ভুরশা ডোমপাড়া এলাকায় তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় ৫০ জন যুবক ও সাধারণ মানুষ সিপিআই(এম)-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এ যোগ দেন। তাঁদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন ডিওয়াইএফআইয়ের জেলা সভাপতি সুব্রত মাহাত ও সম্পাদক চিরঞ্জিত মুখার্জী। নেতৃত্বের দাবি, রাজ্যের শাসক দলের দুর্নীতি ও বিরোধী রাজনীতির মেরুকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই যোগদান। নতুন যুবকদের নিয়ে আসন্ন নির্বাচনে আরও জোরদার লড়াইয়ের বার্তাও দেন তাঁরা।