দুয়ারে সরকার লক্ষীর ভান্ডার পর এবার রাজ্য সরকারের নতুন প্রকল্প উন্নয়নের পাঁচালী। গত ১৫ বছরে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন তার সমস্ত কিছুই পাঁচালীর আকারে শোনানো হবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে। নাম দেওয়া হয়েছে তৃণমূলের উন্নয়নের পাঁচালী। এবার এই উন্নয়নের পাঁচালী নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির।