গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভাতেও শুরু হল ‘পাড়া সংলাপ’-এর মাধ্যমে ‘বাংলার উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির প্রথম পর্ব। সোমবার কৃষ্ণনগর ২ নম্বর ব্লক তৃণমূল ভবন থেকে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।