এস.আই.আর আতঙ্কের মধ্যেও হরিণঘাটা ব্লকে আজ দেখা গেল একটুখানি স্বস্তির আলো। ব্লকজুড়ে যখন সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ব্লকের দুই নিষ্ঠাবান বিএলও—সমরেশ মণ্ডল এবং সুজিত মণ্ডল—তাদের কাজের প্রতিশ্রুতি ও সাফল্যের মাধ্যমে সকলের মন জয় করলেন। পেশায় দু’জনেই স্কুলশিক্ষক হলেও, দায়িত্ববোধ ও অধ্যবসায়ের ক্ষেত্রে তারা প্রশাসনিক কাজেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এস.আই.আর প্রকল্পের কাজে তারা নিরলসভাবে মাঠে নেমে খুব অল্প সময়ের মধ্যেই ৯০%–এরও বেশি কাজ সম