দীর্ঘদিন উপাচার্যহীন থাকার পর অবশেষে নতুন উপাচার্য পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সোমবার রাতে নবনিযুক্ত উপাচার্য অর্ণব সেন কর্ণজোড়া বাংলোতে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা যায়। রাতে নাগাদ বিষয়টি সামাজিক মাধ্যমে জানান বিধায়ক। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে উপাচার্য অর্ণব সেন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি অস্থায়ী উপাচার্যের পদত্যাগের পর থেকেই উপাচার্যহীন অবস্থায় চলছিল বিশ্ববিদ্যালয়।