কালিগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন কালীগঞ্জের বিধায়িকা আলিফা আহমেদ। শুক্রবার বিকেলের জুরানপুর গ্রাম পঞ্চায়েতের ২৪৫ নম্বর বুথে ছুটিপুর গ্রামে দক্ষিণপাড়ায় ঢালাই রাস্তার উদ্বোধন করেন চার লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মিত হয়। পাশাপাশি এদিন ফরিদপুর পঞ্চায়েতের মাটিয়ারী মুসলিম পাড়ায় ২৯৫ বুথে একটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করেন বিধায়িকা।এই রাস্তার আনুমানিক ব্যয় প্রায় ৪ লক্ষ ৩০ হাজার টাকা।