বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রায়গঞ্জের কর্ণজোড়া বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্সে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথমঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আদিবাসী সমাজের ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামী পথকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শনিবার সকালে স্বাধীনতা সংগ্রামী বীর বীরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের সদস্যরা তাঁর জীবনাদর্শ ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।