শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হাসপাতালে। চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালের এস এন সি ইউ তে থাকা দুটি নবজাতকের মৃত্যু হয়। এই খবর দুই পরিবারকে জানানো হলে ক্ষোভে ফেটে পড়ে তারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।