যারা বিজেপিকে ভোট দিয়েছিল, তাদের একশোদিনের কাজ কেন কেড়ে নিলো কেন্দ্রীয় সরকার। মঙ্গলকোটের শিমুলিয়া-২ অঞ্চলে উন্নয়নের পাঁচালির কর্মসূচি থেকে বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এমনই প্রশ্ন তুললেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলেন, যারা বিজেপি করে তাদের অনেকেও তো গরীব মানুষ। ফলতো তারাও তো একশোদিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। নরেন্দ্র মোদী বলছেন সকলকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।