হুগলীর দুর্গম ও প্রত্যন্ত এলাকার জনগণের হাতে স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী ভাবনার ফলস্বরূপ চালু হল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি, সাধারণ মানুষের প্রাথমিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যশিবিরেরও শুভ সূচনা করা হয়। এই গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আজ দুপুর দুটো নাগাদ উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি।