প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল রাকিবুল মোল্লা নামে ঐ যুবক। তার সাথে সম্পর্ক ছিন্ন করে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে রাকিবুলের প্রেমিকা। সেই কারণে মানসিক অবসাদে ঘরে থাকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রাকিবুল। বুধবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার আঠেরোবাকি গায়েন পাড়ায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জ