রায়গঞ্জ: ভোটের আগে রায়গঞ্জে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, আশ্বস্ত করতে পথে প্রশাসন
নির্বাচন ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে মঙ্গলবার রায়গঞ্জ শহরে রুটমার্চ করল জেলা প্রশাসন ও পুলিশ। জেলাশাসক তানভীর আফজাল ও পুলিশ সুপার কুলদীপ সুরেশের নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য সশস্ত্র বাহিনীর জওয়ানরা শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত রুটমার্চ করেন। প্রশাসনের দাবি, ভোটকে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত করতে এই উদ্যোগ।