বালিপাচারে জড়িত থাকার অভিযোগে একটি ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। অপরটির চালক পালিয়ে যায়। ধৃতদের নাম সাজাহান মোল্লা ও দিপু রুইদাস। গলসি থানার বন্দুটিয়া গ্রামে ধৃতদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে উড়া-তাহেরপুর গ্রামের রাস্তা ধরে ট্রাক দু’টি আসছিল। খবর পেয়ে পুলিশ ভুড়ি গ্রামে নাকাচেকিং শুরু করে। আসার সময় পুলিশ দেখতে পেয়ে কিছু দূরে ট্রাক দু’টি থামিয়ে চালকরা পালানোর চেষ্টা করে। তাড়া করে একটির চালক ও খালাসিকে ধরে ফেলে পুলিশ।