মৃতের নাম দেবব্রত চক্রবর্তী(২৮)। সোমবার দুপুরে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভির্ত করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।