ধৃতের নাম সুরজিৎ সিং ওরফে বাবু। বর্ধমান শহরের তেলমারুইয়ের পণ্ডিতপুকুর এলাকায় তার বাড়ি। শনিবার ভোররাতে শহরেরই সর্বমঙ্গলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের বোরহাট এলাকার একটি আবাসনের বাসিন্দা কমল মিত্র শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নিজের গাড়ি চালিয়ে বাড়ি থেকে রবীন্দ্রনগর পিরতলায় যাচ্ছিলেন। বোরহাট থেকে বড়বাজার পর্যন্ত রাস্তার পাশের ড্রেন তৈরির কাজ চলছে। সেজন্য রাস্তায় খোড়াখুড়ি হয়েছে।