নবাবপুর উৎসব ২০২৬-এর শুভ সূচনা হল আজ সকাল ১১টা নাগাদ এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড়ের মাধ্যমে। উৎসবের প্রথম দিনের এই কর্মসূচিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন স্থানীয় মানুষজন ও ক্রীড়াপ্রেমীরা। ম্যারাথন দৌড়ের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন-এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি। পাশাপাশি অনুষ্ঠানের আকর্ষণ বাড়ান দেশের খ্যাতনামা ফুটবলার ব্যারেটো এবং অ্যাল ভিটো ডি কুনহা।