ক্যানিং থানার কোয়াটার থেকে উদ্ধার হল মহিলা হোম গার্ডের দেহ, থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের। মহিলা হোম গার্ডের দেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়াটারের মধ্যেই। নিহত ওই পুলিশ কর্মীর নাম গুলজান পারভীন মোল্লা ওরফে রেশমি। বয়স ২২ বছর। নিহত ওই হোম গার্ড পুলিশকর্মীর বাড়ি জিবনতলা থানা উত্তর মৌখালী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার ডিউ