নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। রবিবার মধ্যরাতে প্রায় ১টা ৫০ মিনিট নাগাদ কাটোয়া স্টেশনে প্রথমবারের মতো থামে এই অত্যাধুনিক ট্রেন। ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই সেখানে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। ট্রেন ঢুকতেই চালককে মালা পরিয়ে এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয়। উপহার হিসেবে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেটও।এরপর কয়েকজন যাত্রী প্রতীকীভাবে বন্দে ভারত স্লিপার ট্রেনে সফর করেন।