শুরু হয়েছে শুনানি পর্ব। Sir এর শুনানি পর্ব চলছে গড়বেতাতেও। গড়বেতার ব্লক অফিসে চলছে শুনানি। শুনানিতে আশা সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে তা সমাধানের জন্য ক্যাম্প করা হয়েছে তৃণমূলের তরফে। গরবেতা ব্লক অফিসের ঠিক সামনেই তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছে এই ক্যাম্প। আজ সোমবার বেলা প্রায় সাড়ে তিনটের নাগাদ গরবেতা এক ব্লকের এই সহায়তা ক্যাম্পে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতৃত্বরা।