পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার নান্দুর গ্রামের তাঁতিপাড়া। একসময় এই গ্রামের সকলেই তাঁত বোনার কাজ করতেন। দুর্গা পুজোর সময় থাকতো চরম-কর্ম ব্যস্ততা তাই আনন্দ করতে পারতেন না পুজোয়।নতুন জামা কাপড় কেন, ভালো-মন্দ খাওয়া, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া কোনটাই হত না তাদের। তাই আজ থেকে প্রায় ১৬ বছর আগে তারা ঠিক করেন,দুর্গাপুজোয় আনন্দ হয় না তো কি হয়েছে,আমরা জগদ্ধাত্রী পুজো করব।আর তখন থেকেই তাঁতিপাড়া শুরু হয় জগদ্ধাত্রী পুজো।