আড়শা: মধুকৃষ্ণা ত্রয়দশীর উপলক্ষে বারুনি মেলা। মঙ্গলবার আড়শা ও জয়পুর থানার কংসাবতী নদীর তীরে প্রাচীন তীর্থস্থান দেউলঘাটাতে। জেলা তথা পাশের রাজ্য ঝারখণ্ড থেকে প্রচুর মানুষের ভিড়। এই তিথিতে স্নান করে পুজো দেওয়ার রীতি প্রাচীনকাল থেকে চলে আসছে। এই তীথিতে স্নান করলে পুণ্য অর্জন হয় এই বিশ্বাসেই বহু প্রাচীনকাল ধরে এই মেলা চলে আসছে। মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুই থানার পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মেলা উপলক্ষে বসেছিল বাউল গানের আসর।