রায়না থানার বাসুদেবপুরে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মানিক দাস (৩৫) মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মদ্যপ অবস্থায় সে বিষপান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসা চলাকালীন আজ সোমবার ভোর নাগাদ তার মৃত্যু হয়। এদিনই দুপুর তিনটে ত্রিশ মিনিটে বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়।