বামনগোলা: সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন উত্তর মালদহের প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। ‘ঘরের মেয়ে ঘরে ফেরা’র খুশিতে মালদহ জেলার বিভিন্ন ব্লকে কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হচ্ছে। শনিবার বিকেল প্রায় তিনটে নাগাদ বামনগোলা ব্লক কংগ্রেসের উদ্যোগে পাকুয়াহাটে মৌসম নূরকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদহের প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার, দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরী সহ বামনগোলা ব্